৮০ টাকা কেজির টমেটো এখন ৩৫০ টাকা কেজি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫২ পিএম, ৫ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
১০-১৫ দিনে আগেও রাজধানীর প্রতিটি কাঁচাবাজারে ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হতো টমেটো। এরপর দাম বেড়ে শুরুতে দাঁড়ায় ১২০ টাকা কেজি, তারপর ১৫০ টাকা। আর সেই টমেটো এখন বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকায়।
সাধারণ ক্রেতারা বলছেন, এই দামে টমেটো কিনে বাসায় নিয়ে যাওয়া কোনো মধ্যবিত্ত বা নিম্নবিত্তের পক্ষে সম্ভব না। আর ঈদের সময় দাম ৪০০ টাকা ছাড়িয়ে যবে বলে আশঙ্কা তাদের।
আজ (মঙ্গলবার) রাজধানীর পশ্চিম রাজাবাজার কাঁচাবাজার, হাতিরপুল কাঁচাবাজার, শেওড়াপাড়া কাঁচাবাজার ও জিগাতলা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বাজারগুলোতে পর্যাপ্ত টমেটোর সরবরাহ নেই। এছাড়া রাজধানীর বেশ কয়েকটি সুপার শপেও টমেটোর সংকট দেখা গেছে। যেসব সুপার শপে টমেটো বিক্রি হচ্ছে সেখানে দাম ৩০০ টাকা কেজি।
ক্রেতাদের অভিযোগ বাজারে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী। মানুষ মাংসের সঙ্গে সালাদ খেতে পছন্দ করে। কিন্তু ঈদের আগে সালাদের অন্যতম অনুষঙ্গ টমেটোর দাম এখন আকাশচুম্বী।
পশ্চিম রাজাবাজারের কাঁচাবাজারে বাজার করতে যাওয়া ক্রেতা মো. আজাদ বলেন, এটা কিভাবে সম্ভব? ১ কেজি টমেটো ৩০০ টাকা! আমি যখন প্রথমে বিক্রেতাকে জিজ্ঞাসা করি দাম কতো টমেটোর, তখন আমাকে ৩০০ টাকা বলার পর বিশ্বাস করতে পারিনি। আরও দুইবার জিজ্ঞাসা করার পর একই দাম বলায় বিশ্বাস হয়েছে। ঈদ আসার আগেই ৩০০, আর ঈদের আগের দিন থেকে মনে হয় ৪০০ করে বিক্রি হবে। তখন মানুষ টমেটো বাদ দিয়ে বেশি করে শসা কিনতে চাইবে, তখন এটার দামও বাড়বে। ঈদে মনে হয় এবার আর সালাত খাওয়া যাবে না।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








